Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

শিল্পোৎপাদন পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন, ৪ বছরে সবথেকে কম আয়বৃদ্ধির হারও

শিল্পোৎপাদনের হার উদ্বেগজনকভাবে কমছে। সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, জুলাই মাসের যে শিল্পোৎপাদনের হার, সেটি বিগত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।

শিল্পোৎপাদন পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন, ৪ বছরে সবথেকে কম আয়বৃদ্ধির হারও
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিল্পোৎপাদনের হার উদ্বেগজনকভাবে কমছে। সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, জুলাই মাসের যে শিল্পোৎপাদনের হার, সেটি বিগত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। কেন এই হার এতটা কমে গিয়েছে? কারণ, দেশের অভ্যন্তরে চাহিদা কমে যাচ্ছে পণ্য ও পরিষেবার। আর তার জেরে শিল্প উৎপাদন ইউনিটগুলিতে অর্ডার আসার পরিমাণ কমে যাচ্ছে দ্রুত। এইচএসবিসি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স জুন মাসে ছিল ৫৪.২। সেটি জুলাই মাসে হয়েছে ৫৩.৫। শিল্পোৎপাদনের হার কতটা ইতিবাচক, তা নির্ণয় করে এই সূচক। পাঁচ বছর আগে তা এই পর্যায়ে ছিল। সমীক্ষায় বলা হয়েছে, নতুন বাণিজ্য, শিল্পস্থাপন, স্টার্ট আপ ইত্যাদি কমে গিয়েছে। কর্মসংস্থানের শ্লথগতির কারণে চাহিদা কমে যাচ্ছে পণ্যের। কারণ, উদ্বৃত্ত অর্থ এবং সঞ্চিত অর্থ দুই-ই কমে যাচ্ছে। রপ্তানি হার তুলনামূলকভাবে কমবেশি একইরকম আছে। অর্থাৎ রপ্তানি কমেনি। কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধিও পায়নি। শুধু রপ্তানির মাধ্যমে শিল্পোৎপাদনের হার বৃদ্ধি পায় না। অভ্যন্তরীণ চাহিদা অন্যতম ফ্যাক্টর। এই পরিসংখ্যানে যথেষ্ট অস্বস্তিতে মোদি সরকার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ