Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার চিলির প্রাক্তন প্রেসিডেন্টকে  

ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেতে চলেছেন চিলির প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল বাচেলেট। শুক্রবার আন্তর্জাতিক জুরির প্রধান তথা নিরাপত্তা কাউন্সিলের প্রাক্তন উপদেষ্টা শিবশঙ্কর মেনন শুক্রবার এই পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেন।

ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার চিলির প্রাক্তন প্রেসিডেন্টকে
 
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেতে চলেছেন চিলির প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল বাচেলেট। শুক্রবার আন্তর্জাতিক জুরির প্রধান তথা নিরাপত্তা কাউন্সিলের প্রাক্তন উপদেষ্টা শিবশঙ্কর মেনন শুক্রবার এই পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেন। ইন্দিরা গান্ধী স্মৃতি ট্রাস্টের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘মানবাধিকার রক্ষার লড়াইয়ে প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল বাচেলেট অত্যন্ত পরিচিত এক ব্যক্তিত্ব। শান্তি ও সাম্যবাদের জন্য বারবার সরব হয়েছেন। গোটা বিশ্বে নারী-পুরুষের সমানাধিকারের লড়াই থেকে শুরু করে মূল্যবোধ তুলে ধরার কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হল।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ