Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ইন্ডোরে ঢোকার সময় ডানহাতে আঘাত বিপ্লবের, হাসপাতালে ভর্তি

কলকাতায় সাংগঠনিক বৈঠকে যোগ দিতে গিয়ে জখম মন্ত্রী বিপ্লব মিত্র। কলকাতায় মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বিপ্লব। সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়।

ইন্ডোরে ঢোকার সময় ডানহাতে আঘাত বিপ্লবের, হাসপাতালে ভর্তি
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: কলকাতায় সাংগঠনিক বৈঠকে যোগ দিতে গিয়ে জখম মন্ত্রী বিপ্লব মিত্র। কলকাতায় মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বিপ্লব। সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। স্টেডিয়ামের কাঠের দরজার একটি অংশ মন্ত্রীর ডান হাতে লাগে। রক্তক্ষরণ হয়। মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস কর্মীরা মন্ত্রীকে উদ্ধার করে। নেতৃত্বের নির্দেশে পিজির উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন মন্ত্রী। জেলা ও রাজ্যের নেতারা সম্মেলন শেষে মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। বর্তমানে বিপ্লবের অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন তিনি পিজি হাসপাতালে চিকিত্সাধীন। হাতে আঘাত লাগায় মন্ত্রী সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। হাসপাতালের ওয়ার্ডে বসে মোবাইলে সম্মেলনে মুখ্যমন্ত্রীর নির্দেশ শুনেছেন। এদিকে মন্ত্রীর দুর্ঘটনার খবর সমাজ মাধ্যমে চাউর হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন জেলার তৃণমূল কর্মী সমর্থকরা। জেলার মন্ত্রী কেমন আছেন, জানতে জেলা সভাপতির কাছে অনেকেই খোঁজ নেন। মন্ত্রীর ভাই প্রশান্ত মিত্র জানান, নেতাজি ইন্ডোরে ঢুকতে গিয়ে ছোট একটি দুর্ঘটনা ঘটে মন্ত্রীর। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ডান হাতে লেগেছে। একটু কেটে গিয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ