Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই ইনডোর ১ কোটি ৩০ লক্ষে হচ্ছে ভবন

স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতির লক্ষ্যে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্যদপ্তর।

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই ইনডোর  ১ কোটি ৩০ লক্ষে হচ্ছে ভবন
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতির লক্ষ্যে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্যদপ্তর। সেইমতো হাওড়া জেলার দ্বীপাঞ্চলের দক্ষিণ ভাটোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আমূল সংস্কার হওয়ার পর পরিষেবাও চালু হয়ে গেল। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বহির্বিভাগের পাশাপাশি ২৪ ঘণ্টা পরিষেবা ও অন্তর্বিভাগ ও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি হচ্ছে ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন। জেলার স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, কাজ শেষ হয়ে গেলেই ইনডোর চালু হয়ে যাবে। 

Advertisement

দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে নিয়ে ক্ষোভ ছিল দ্বীপাঞ্চলের মানুষের। চিকিৎসার জন্য তাঁদের মুণ্ডেশ্বরী নদী পেরিয়ে বাগনান বা জয়পুরে ছুটতে হত।  না হলে রূপনারায়ণের ওপারে গিয়ে পূর্ব মেদিনীপুরের ঘাটালে যেতে হত। রোগী নিয়ে এতটা পথ যাওয়া যেমন সময় সাপেক্ষ, তেমন ঝুঁকিপূর্ণও বটে। বাম আমলে ইনডোর বিভাগ চালুর জন্য বেড এবং সরঞ্জাম আনা হলেও তা দুয়োরানি হয়ে পড়েছিল। অবশেষে আমতার বিধায়ক সুকান্ত পাল বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন। এরপরেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংস্কারের জন্য স্বাস্থ্যদপ্তর প্রথম দফায় ৩২ লক্ষ টাকা বরাদ্দ করে। ওই টাকা দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি আমূল সংস্কার করা হয়। পাশাপাশি ইনডোর চালুর জন্য নতুন ভবনের জন্য ১ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দের পর নির্মাণ কাজ শুরু হয়েছে।
হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশলয় দত্ত বলেন, বর্তমানে এখানে দু’জন ডাক্তার রয়েছেন। এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসা মা ও শিশুদের নানারকম সমস্যায় পড়তে হত। তাঁরা যাতে বিশ্রাম নিতে পারেন এবং শিশুদের স্তনপান করাতে পারেন, সেকারণে একটি মাদার অ্যান্ড চাইল্ড হাব নির্মাণের কাজও চলছে। বিধায়ক সুকান্ত পাল বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের একজন সৈনিক হিসাবে মানুষের জন্য যতটুকু করার, করে যাব।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ