Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাকিস্তানের বদলে ভারতের টিম লিস্ট

শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ। সবে টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। সরাসরি সম্প্রচারের সময় তাদের প্রথম এগারোর পরিবর্তে হঠাৎ টিভির পর্দায় ফুটে উঠল ভারতের টিম লিস্ট।

পাকিস্তানের বদলে ভারতের টিম লিস্ট
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

মীরপুর: শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ। সবে টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। সরাসরি সম্প্রচারের সময় তাদের প্রথম এগারোর পরিবর্তে হঠাৎ টিভির পর্দায় ফুটে উঠল ভারতের টিম লিস্ট। তাতে রোহিত শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং ও মুকেশ কুমারের নাম লেখা। এমন কেলেঙ্কারিই ঘটেছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলতি টেস্টের প্রথম দিনে। ক্রিকেটপ্রেমীরা সঙ্গে সঙ্গে তার স্ক্রিনশট নিয়ে ছড়িয়ে দিয়েছেন নেটদুনিয়ায়। তবে কেন এই ভুল, তা ব্রডকাস্টারদের তরফ থেকে জানানো হয়নি। সব মিলিয়ে বেশ অস্বস্তিতে আয়োজকরাও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ