Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পড়াশোনা করতে গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন ভারতীয় তরুণ! চাঞ্চল্য

কিয়েভের তরফে জানানো হয়েছে, তারা গুজরাতের এক ২২ বছরের তরুণকে আটক করেছে।

পড়াশোনা করতে গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন ভারতীয় তরুণ! চাঞ্চল্য
  • ৯ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

কিয়েভ, ৮ অক্টোবর: রাশিয়ায় গিয়েছিলেন পড়াশোনা করতে। কিন্তু শেষে ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের সেনা হয়ে লড়তে গিয়ে পড়লেন বিপাকে। কিয়েভের তরফে জানানো হয়েছে, তারা গুজরাতের এক ২২ বছরের তরুণকে আটক করেছে। সে রাশিয়ার সেনার হয়ে যুদ্ধে জড়িত ছিল। আদপে ভারতীয়। যদিও নয়াদিল্লির তরফে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। গুজরাতের মোরবির বাসিন্দা, ২২ বছর বয়সি মজোতি সাহিল মহম্মদ হুসেন, মস্কোর ভাড়াটে সেনা হিসেবেই যুদ্ধে জড়িয়েছে, দাবি ইউক্রেনের। নয়াদিল্লির তরফে এই বিষয়ে বক্তব্য, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। ইউক্রেনের তরফে আমাদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি।

Advertisement

সাহিল মহম্মদ হুসেন, রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছিল। কিন্তু রাশিয়ার সেনারা তাকে দলে টেনে নেয়। ভাড়াটে সেনা হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সে। এই বিষয়ে ইউক্রেনের ৬৩তম মেকানাইজড ব্রিগেড হুসেনের একটি ভিডিয়ো রেকর্ড করেছে। যাতে তাকে বলতে দেখা গিয়েছে, রাশিয়ায় মাদক সংক্রান্ত একটি মামলায় ফেঁসে যায় সে। তার সাত বছরের জেল হয়েছিল। কারাবাসের সময়ে তাকে একটি প্রস্তাব দেয় রুশ সেনা। বলা হয়, এই শাস্তি এড়াতে চাইলে হুসেনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে হবে। সেই জন্য চুক্তিপত্রে সই করতে বলা হয়েছিল। তিনি কারাবাস এড়াতে ওই প্রস্তাব গ্রহণও করেন। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ