Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

৭২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা ভারতের মেয়েরা

২০২৪ এর বদলা ২০২৬-এ। দু'বছর আগে এশিয়া কাপের ফাইনালে এই শ্রীলঙ্কার কাছেই হারতে হয়েছিল ভারতকে। আর এবার ফাইনালে শ্রীলঙ্কাকে কার্যত নাস্তানাবুদ করে এশিয়া কাপ জিতে নিল ভারতের মেয়েরা।

৭২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা ভারতের মেয়েরা
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২০
Prefer us on Google

দুবাই, ১৩ সেপ্টেম্বর: ২০২৪ এর বদলা ২০২৬-এ। দু'বছর আগে এশিয়া কাপের ফাইনালে এই শ্রীলঙ্কার কাছেই হারতে হয়েছিল ভারতকে। আর এবার ফাইনালে শ্রীলঙ্কাকে কার্যত নাস্তানাবুদ করে এশিয়া কাপ জিতে নিল ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৮৩ রান তোলে ভারত। দুই ওপেনিং ব্যাটার স্মৃতী মান্ধানা এবং শেফালী ভার্মার জুটিতে ১৩৯ রান তোলে ভারত। স্মৃতী আউট হন ৫৯ রানে। শেফালী ভার্মা করেন ৬৮ রান। 

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর শ্রীলঙ্কার অধিনায়ক তাতাপাত্তু এবং ভিস্মি জুটি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু দশম ওভারে দীপ্তি শর্মা শ্রীলঙ্কার এই দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান। তারপর আর সেভাবে কেউই ভারতীয় বোলারদের সামনে কোন প্রতিরোধ করতে পারেননি। ১১১ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার সব লড়াই। ভারতীয় বোলারদের মধ্যে শ্রীচরণী নিলেন চার উইকেট। দীপ্তি শর্মার সংগ্রহ তিন উইকেট। তবে এদিন দুরন্ত জয় এলেও সমালোচিত হলো ভারতীয় দলের ফিল্ডিং। পাঁচটি ক্যাচ ফেললেন ভারতীয় ফিল্ডাররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ