Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আজ ড্র করলেই চ্যাম্পিয়ন ফাজিলারা

লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ নীতা ফুটবল অ্যাকাডেমি।

আজ ড্র করলেই চ্যাম্পিয়ন ফাজিলারা
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান উওমেন্স লিগে মঙ্গলবার ফের মাঠে নামছে ইস্ট বেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ নীতা ফুটবল অ্যাকাডেমি। জিতলে তো বটেই, ড্র করলেও খেতাব জিতবে ইস্ট বেঙ্গলের প্রমীলা ব্রিগেড। এই মুহূর্তে ফাজিলাদের পয়েন্ট ১১ ম্যাচে ৩০। দ্বিতীয় স্থানে রয়েছে সেতু এফসি। ১১ ম্যাচে ২২ পয়েন্ট তাদের। অর্থাৎ ৮ পয়েন্টে এগিয়ে ইস্ট বেঙ্গল। মঙ্গলবার নীতাকে হারালে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তারা। ম্যাচ ড্র হলেও শিরোপা জয় আটকাবে না। সেক্ষেত্রে ৩১ পয়েন্টে পৌঁছাবে ইস্ট বেঙ্গল। বাকি ৩ টি ম্যাচ জিতলে সেতুরও পয়েন্ট হবে ৩১। কিন্তু হেড টু হেডে তো বটেই, গোল পার্থক্যেও অনেক এগিয়ে মশালবাহিনী। চ্যাম্পিয়ন হলে এএফসি কাপের ছাড়পত্রও মিলবে। গত মরশুমেও উওমেন্স লিগ ঘরে তুলেছিল অ্যান্টনি অ্যান্ড্রুজ ব্রিগেড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ