Bartaman Logo
৯ জুন, ২০২৬

পাঞ্জাবে ব্ল্যাক আউটের প্রস্তুতি ভারতীয় সেনার

ঘুটঘুটে অন্ধকার। এলাকার সমস্ত আলো বন্ধ। এমন অবস্থায় কিছুই দেখা সম্ভব নয়। যুদ্ধ পরিস্থিতিতে হামেশাই এমন পরিস্থিতির মুখে পড়তে হয় সেনাবাহিনীকে।

পাঞ্জাবে ব্ল্যাক আউটের প্রস্তুতি ভারতীয় সেনার
  • ৬ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

চণ্ডীগড়: ঘুটঘুটে অন্ধকার। এলাকার সমস্ত আলো বন্ধ। এমন অবস্থায় কিছুই দেখা সম্ভব নয়। যুদ্ধ পরিস্থিতিতে হামেশাই এমন পরিস্থিতির মুখে পড়তে হয় সেনাবাহিনীকে। একে বলে ‘ব্ল্যাক আউট’। পাঞ্জাবের  ফিরোজপুরের ক্যান্টনমেন্ট এলাকায় সদ্য ‘ব্ল্যাক আউট’ প্রস্তুতির মহড়া দিল সেনাবাহিনী। রবিবার রাত ন’টা থেকে সাড়ে ন’টা পর্যন্ত আধঘণ্টা এই মহড়া চলে। পহেলগাঁওয়ের হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। যে কোনও মুহূর্তে প্রত্যাঘাত করতে পারে ভারত। তার আগে সেনাবাহিনীর এই মহড়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, সেনানিবাস এলাকা ও পার্শ্ববর্তী এলাকা পুরো অন্ধকার করে দেওয়া হয়। বাসিন্দাদেরও বলা হয়েছিল, আলো না জ্বালাতে। ঘরের আলো জ্বালানো হলেও বাইরে থেকে যেন দেখা না যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছিল। মহড়ার আগে লাউডস্পিকারের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়। ওই আধঘণ্টা এলাকার নিরাপত্তার দিকে নজর রাখা হয়েছিল। ফিরোজপুর সেনানিবাস কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে চিঠি লিখে জানায়, এই মহড়ার মূল উদ্দেশ্য হল যুদ্ধ পরিস্থিতিতে সদা সতর্ক থাকা। যে কোনও মুহূর্তে ব্ল্যাক আউট হলে কীভাবে সেই অবস্থার মোকাবিলা করা যায়, তারই প্রস্তুতি নেওয়া হচ্ছিল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ