টোকিও, ২৫ সেপ্টেম্বর: এশিয়ান গেমস ২০২৬-এ শ্যুটিংয়ে অবশেষে সোনার মুখ দেখল ভারত। আজ শুক্রবার ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে দুর্দান্ত খেলে সোনা জিতলেন সুরুচি সিং ও কামালজিত। পাশাপাশি শুধু সোনাই নয়, তাঁদের দুর্দান্ত খেলার জেরে তৈরি হয়েছে নতুন এশিয়ান গেমস রেকর্ড। এই প্রথমবারের মতো শ্যুটিংয়ে সোনা জিতল ভারত। অন্যদিকে এশিয়ান গেমসে এই বছরে ভারতের দ্বিতীয় সোনা। এর আগে মহিলাদের ক্রিকেট দল ভারতের হয়ে সোনার খাতা খুলেছিল।
১০ মিটার এয়ার পিস্তলে এইবারের প্রতিযোগিতা অবশ্য ভারতের জন্য মনমতো ছিল না। এর আগের এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল দলগত বিভাগে সোনা এবং মহিলাদের বিভাগে সোনা ও রুপো এসেছিল ভারতের ঝুলিতে। কিন্তু এইবার এখনও পর্যন্ত এই বিভাগে কোনও পদক জোটেনি। ওলিম্পিক্স পদকজয়ী মনু ভাকেরও মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেও পদক পাননি। মিক্সড টিম ইভেন্টই ছিল ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের শেষ সুযোগ। আর সেই ইভেন্টের আগেই বসসড় সিদ্ধান্ত নেন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া । প্রথমে সুরুচির সঙ্গে জুটি বাঁধার কথা ছিল কেদারলিং বালকৃষ্ণ উচাগানভের। কিন্তু পুরুষদের সিলেকশন পর্বে ৫৮০ পয়েন্ট নিয়ে ভারতের সেরা শুটার হন কামালজিত। মাত্র এক পয়েন্টের জন্য ফাইনালে উঠতে পারেননি তিনি।
পাশাপাশি কেদারলিং ৫৬৮ পয়েন্ট নিয়ে শেষ করেন ৩৫তম স্থানে। এরপরই শেষ মুহূর্তে জুটি বদলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। অবশেষে সুরুচির সঙ্গে জুটি বাঁধেন কামালজিত। আর শেষের এই সিদ্ধান্তেই ভারতের ঝুলিতে আসে সোনা। সিলেকশন পর্বে ৫৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনালে জায়গা করে নেয় এই ভারতীয় জুটি। প্রথম সিরিজে ১৯৬ এবং দ্বিতীয় সিরিজে ১৯৫ পয়েন্ট সংগ্রহ করে ৩৯১-এ পৌঁছে যান তাঁরা। শেষ সিরিজে আরও ১৯৬ পয়েন্ট যোগ করে মোট ৫৮৭ পয়েন্ট নিয়ে সিলেকশন পর্বে শেষ করে ভারত।
এরপর ফাইনালেও দাপট ধরে রাখে সুরুচি ও কামালজিত জুটি। শেষ পর্যন্ত তাঁদের সংগ্রহ ৪৮৪.৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার সুহিয়ন হং ও গেউন চুর থেকে ভারতীয় জুটির ব্যবধান ছিল ৬.৬ পয়েন্ট। দক্ষিণ কোরিয়া ৪৭৮.০ পয়েন্ট নিয়ে রুপো জেতে এবং ইরান পায় ব্রোঞ্জ। মাত্র একদিন আগেও দুজনের ব্যক্তিগত ইভেন্টের ফল ছিল হতাশাজনক। কামালজিত মাত্র এক পয়েন্টের জন্য ব্যক্তিগত ইভেন্টের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। সুরুচিও মহিলাদের সিলেকশন পর্বে ২৬তম হয়ে ফাইনালে উঠতে পারেননি। কিন্তু শেষ মুহূর্তে জুটি পরিবর্তনে ভাগ্য বদলে যায় ভারতের। এরপর দুইজনে মিলে ভারতের হয়ে ১০ মিটার এয়ার পিস্তলে সোনার পদক দিয়ে শেষ করলেন।