Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারত-মার্কিন শুল্ক যুদ্ধ: চরম মূল্যবৃদ্ধির শঙ্কা রিজার্ভ ব্যাঙ্কের

রাজায় রাজায় যুদ্ধ হলে চিরকালই উলুখাগড়ার প্রাণ যায়। আধুনিক বিশ্বে রাজা নেই। সরকার আছে। দুই রাষ্ট্রের প্রধান আছেন।

ভারত-মার্কিন শুল্ক যুদ্ধ: চরম মূল্যবৃদ্ধির শঙ্কা রিজার্ভ ব্যাঙ্কের
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজায় রাজায় যুদ্ধ হলে চিরকালই উলুখাগড়ার প্রাণ যায়। আধুনিক বিশ্বে রাজা নেই। সরকার আছে। দুই রাষ্ট্রের প্রধান আছেন। তাঁদের মধ্যে যে কোনও যুদ্ধই আজকের উলুখাগড়া অর্থাৎ সাধারণ নাগরিকের কাছে শঙ্কার। ভারত বনাম মার্কিন আসন্ন বাণি‌জ্য শুল্ক যুদ্ধ বিপদ ডেকে আনতে চলেছে সাধারণ মানুষের সংসারে। সেই করোনাকাল থেকে শুরু হয়ে যে সঙ্কট আর কাটেনি, সেই মূল্যবৃদ্ধির হার ফের অনেকটাই বাড়তে চলেছে আগামী দিনে। নতুন আর্থিক বছর শুরু‌ই হবে মূল্যবৃদ্ধির সম্ভাবনার ছায়ায়। অন্য কেউ নয়, খোদ রিজার্ভ ব্যাঙ্কের মাসিক বুলেটিনে ‘স্টেট অফ দ্য ইকনমি’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, ২ এপ্রিল থেকে আমেরিকা যে আমদানি শুল্ক ভারতের উপর বলবৎ করার কথা ঘোষণা করেছে, তা মূল্যবৃদ্ধি ডেকে আনতে চলেছে। শুধুই যে ভারতের অন্দরে মূল্যবৃদ্ধির হার বৃদ্ধি পাবে, এমন নয়। আমেরিকা যেহেতু বহু দেশের উপরই এই বাণিজ্য শুল্ক আরোপ করছে, তাই, বিশ্বজুড়ে‌ই মূল্যবৃদ্ধির আঁচ আসতে চলেছে। আমেরিকার বিভিন্ন পণ্যর উপর ভারত সরকার যে শুল্ক ধার্য করে, সেই একই হারে আমেরিকাও ভারতীয় পণ্যে শুল্ক চাপাবে বলে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিজার্ভ ব্যাঙ্কের বুলেটিনে বলা হয়েছে, বাণিজ্য যুদ্ধ এবং বর্ধিত শুল্ক প্রবণতা সরাসরি প্রভাব ফেলবে আর্থিক বৃদ্ধির উপর। একইসঙ্গে বাড়বে মূল্যবৃদ্ধি। 

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের এই সতর্কবার্তা এমন সময় এসেছে, যখন কেন্দ্রীয় সরকার লাগাতার তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করে জানাচ্ছে ভারতের মূল্যবৃদ্ধি অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। এমনকী খুচরো মূল্যবৃদ্ধি হার ৪ শতাংশের স্তরে নেমে এসেছে। ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্ক তাদের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে রেপো রেট কমানোর। আসন্ন এপ্রিলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে রেপো রেট আরও আরও ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা। তারই মধ্যে  রিজার্ভ ব্যাঙ্ক নিজেই জানিয়ে দিল, শুল্কযুদ্ধ আবার মূল্যবৃদ্ধিকে নিয়ে আসতে পারে। ২ এপ্রিল যতই এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে। কারণ ভারতের বাণিজ্য মন্ত্রক  প্রাণপণে চেষ্টা করছে যাতে একটি কোনও মধ্যপন্থায় আসা যায়। শোনা যাচ্ছে এই মাসে আবার বাণিজ্যমন্ত্রী পীযূষ ঩গোয়েল যেতে পারেন আমেরিকা। পুনরায় দর কষাকষির জন্য। প্রশ্ন একটাই। ভারত কি আমেরিকার কিছু পণ্যের উপর শুল্ক কমিয়ে দেবে? যাতে আমেরিকার ওই বর্ধিত শুল্ক থেকেও রেহাই পাওয়া যায়? 

Advertisement
সম্পর্কিত সংবাদ