Bartaman Logo
৯ জুন, ২০২৬

থোরিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদনে আরও একধাপ এগল ভারত

আর শুধুমাত্র ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন নয়। গোটা পৃথিবীকে অবাক করে এবার থোরিয়াম ব্যবহার করতে চলেছে ভারত। এই থোরিয়ামই বিভাজিত হয়ে ইউরেনিয়ামের আইসোটোপে পরিণত হবে।

থোরিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদনে আরও একধাপ এগল ভারত
  • ১২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: আর শুধুমাত্র ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন নয়। গোটা পৃথিবীকে অবাক করে এবার থোরিয়াম ব্যবহার করতে চলেছে ভারত। এই থোরিয়ামই বিভাজিত হয়ে ইউরেনিয়ামের আইসোটোপে পরিণত হবে। ইতিমধ্যে সেই কৌশল আয়ত্ত করে নিয়েছে নয়াদিল্লি। চলতি সপ্তাহে তারই সফল পরীক্ষা সম্পন্ন হল। সবকিছু ঠিকঠাক থাকলে এবার থোরিয়াম দিয়েই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করবে ভারত। তৈরি হবে এক নতুন ইতিহাস। সোজা কথায়, ইউরেনিয়াম নির্ভরতা কমে গিয়ে থোরিয়ামের সাহায্যেই এবার ভারত পরমাণু চুল্লি চালাতে পারবে। 

Advertisement

তামিলনাড়ুর কলাপক্কমের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দীর্ঘদিন ধরে থোরিয়াম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কেন্দ্র। এখানেই রয়েছে দেশের প্রথম প্রটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। সম্প্রতি এই রিঅ্যাক্টরটিতে নিরাপদ ও স্বয়ংসম্পূর্ণভাবে আণবিক বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়েছেন দেশের গবেষকরা। গত কয়েক দশক ধরে থোরিয়ামকে ইউরেনিয়ামের আইসোটোপে রূপান্তরিত করার একাধিক প্রচেষ্টা চালিয়েছে আমেরিকা। ভারতের মতো দ্বিতীয় পর্যায় যেতে কয়েক হাজার কোটি মার্কিন ডলার খরচ করেছে ট্রাম্পের দেশ। তা সত্ত্বেও সাফল্য মেলেনি। আমেরিকার তুলায় কম খরচে এবার সেটাই করে দেখাল নয়াদিল্লি। বর্তমানে শুধুমাত্র রাশিয়ায় বাণিজ্যিক ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর রয়েছে। শীঘ্রই সেই তালিকায় যুক্ত হতে পারে ভারত। থোরিয়াম ভাণ্ডারের নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত। হিসাব বলছে, এদেশে প্রায় ৮ লক্ষ ৪৬ হাজার টন থোরিয়াম রয়েছে। বর্তমানে ভারতের সাতটি প্ল্যান্টের রিঅ্যাক্টর চলে ইউরেনিয়ামের সাহায্যে। কিছুদিন পর থোরিয়াম দিয়েও বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে নয়াদিল্লি।

Advertisement
সম্পর্কিত সংবাদ