Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ডেভিস কাপে শোচনীয় হার ভারতের

শুক্রবার দক্ষিণ কোরিয়ার কাছে প্রথম দু’টি সিঙ্গল হেরে আগেই পথটা কঠিন করে তুলেছিলেন সুমিত নাগালরা।

ডেভিস কাপে শোচনীয় হার ভারতের
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিওল: শুক্রবার দক্ষিণ কোরিয়ার কাছে প্রথম দু’টি সিঙ্গল হেরে আগেই পথটা কঠিন করে তুলেছিলেন সুমিত নাগালরা। ডেভিস কাপে শনিবার একমাত্র ডাবলসে ৬-৩, ৩-৬, ৬-৩ সেটে জিতে দলকে লড়াইয়ে রাখেন দক্ষিণেশ্বর-শ্রীরাম বালাজি জুটি। তবে তৃতীয় সিঙ্গলসে ফের সুমিতের হারে ডেভিস কাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডেই থামল ভারতের অভিযান। ১-৩ ব্যবধানে জিতে সেরা আটে পৌঁছে গেল কোরিয়া। আর একরাশ হতাশা নিয়ে দেশে ফিরতে হচ্ছে সুমিতদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ