Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬

সিন্ধু জলচুক্তি নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের রায় প্রত্যাখ্যান ভারতের

পূর্বের অবস্থানেই অনড় দিল্লি। পাকিস্তানের সঙ্গে সিন্ধুর জলবণ্টন চুক্তি জারি রাখার পক্ষে হেগের আন্তর্জাতিক সালিশি আদালতের রায় সরাসরি প্রত্যাখ্যান করল ভারত।

সিন্ধু জলচুক্তি নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের রায় প্রত্যাখ্যান ভারতের
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পূর্বের অবস্থানেই অনড় দিল্লি। পাকিস্তানের সঙ্গে সিন্ধুর জলবণ্টন চুক্তি জারি রাখার পক্ষে হেগের আন্তর্জাতিক সালিশি আদালতের রায় সরাসরি প্রত্যাখ্যান করল ভারত। সোমবার রায় ঘোষণার পরই ভারতের সাফ জানিয়ে দেয়, সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হবে। ভারতের সার্বভৌম সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার কোনো এক্তিয়ার নেই ওই আদালতের। উল্লেখ্য, গতবছর এপ্রিলে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকে। এরপরই সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। জল না পেয়ে বারবার নয়াদিল্লিকে আক্রমণ শানিয়েছে ইসলামাবাদ। এদিন  রায় ঘোষণা করে আন্তর্জাতিক সালিশি আদালত জানায়, পাকিস্তানের সঙ্গে জলবণ্টন চুক্তি মেনে চলতে হবে ভারতকে। আচমকা জলচুক্তি স্থগিত করা অযৌক্তিক। বিষয়টা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিদেশমন্ত্রক জানিয়েছে, অবৈধভাবে গঠিত ওই সংস্থার কথার কোনো মূল্য নেই। ভারতের সিদ্ধান্তে হস্তক্ষেপের অধিকারই নেই আদালতটির।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ