Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

জাপানকে হারিয়ে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার পথে ভারত

গত এক দশকে দ্বিগুণ হয়েছে দেশের জিডিপি। আর্থিক হার এভাবে চলতে থাকলে চলতি অর্থবর্ষেই জাপানকে পিছনে ফেলে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফের এক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে।

জাপানকে হারিয়ে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার পথে ভারত
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত এক দশকে দ্বিগুণ হয়েছে দেশের জিডিপি। আর্থিক হার এভাবে চলতে থাকলে চলতি অর্থবর্ষেই জাপানকে পিছনে ফেলে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফের এক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ২.১ লক্ষ কোটি মার্কিন ডলার। চলতি বছরে তা বেড়ে হয়েছে ৪.৩ লক্ষ কোটি ডলারে। গত ১০ বছরে জিডিপি বৃদ্ধি পেয়েছে ১০৫ শতাংশ। কিন্তু জাপানের ক্ষেত্রে তা হয়নি। বর্তমানে বিশ্বে অর্থনীতিতে পঞ্চম স্থানে রয়েছে ভারত। শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরেই চীন, জার্মানি এবং জাপান। এই বৃদ্ধির হার বজায় থাকলে ২০২৫ সালেই জাপানকে পিছনে ফেলে দেবে ভারত। এমনকী ২০২৭ সালে জার্মানির অর্থনীতিকে টপকে যাওয়ার সমূহ সম্ভাবনা!

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ