Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

৩৫১ রানের পাহাড় গড়েও হার ভারত, হোপের দুরন্ত শতকে ওয়েস্ট ইন্ডিজের জয়

আজ নিউ চণ্ডীগড়ের পিসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।

৩৫১ রানের পাহাড় গড়েও হার ভারত, হোপের দুরন্ত শতকে ওয়েস্ট ইন্ডিজের জয়
  • ৩ অক্টোবর, ২০২৬ ২৩:২৭
Prefer us on Google

চণ্ডীগড়, ৩ অক্টোবর: আজ নিউ চণ্ডীগড়ের পিসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু ইনিংসের শুরুতেই গিল এবং বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কোহলিকে প্রথম বলেই বোল্ড করেন জেডেন সিলস। এরপর রোহিত শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড় দায়িত্ব নিয়ে ভারতীয় ইনিংসকে সামলান। দু’জনে মিলে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে বার করে আনেন। রোহিত দুরন্ত ব্যাটিং করে ৯২ রান করেন, আর গায়কোয়াড়ের ব্যাট থেকে আসে ৫৭ রান। তাঁদের জুটিই ভারতকে বড় রানের ভিত গড়ে দেয়। গায়কোয়াড় ফিরে যাওয়ার পর অবশ্য ইনিংসের হাল ধরেন কেএল রাহুল। দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৮০ বলে শতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৮৭ বলে ১২৯ রানে অপরাজিত থাকেন রাহুল তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছয়।এরপর রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫১ রান তোলে ভারত। 

Advertisement

জবাবে ব্যাটিং করতে নেমে অবশ্য খুব দ্রুত রান তোলেনি ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল ১০ রান  করে মহম্মদ সিরাজের বলে ফিরে যান। কিন্তু এরপর অধিনায়ক শাই হোপ ও আমির জাঙ্গু। ইনিংস সামলান। দু’জনের ব্যাটে বড় জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ভারতের হাত থেকে বেরিয়ে যেতে থাকে। জাঙ্গু করেন ৬৭ রান। এরপর রাদারফোর্ড ২৪ রান করে নমান ধীরের বলে আউট হন। কিন্তু অন্য প্রান্তে অবিচল ছিলেন হোপ। হোপের সঙ্গে এরপর গুরুত্বপূর্ণ জুটি গড়েন কিমো পল। পল ৪৪ রান করে আউট হলেও ততক্ষণে জয়ের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। শেষদিকে ম্যাথিউ ফোর্ড ৭ রান করে কুলদীপ যাদবের বলে ফিরলেও ম্যাচ ভারতের নাগালের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত  শাই হোপ ১৬২ রানে অপরাজিত  থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ