টোকিও, ৩ অক্টোবর: এশিয়ান গেমসে হকিতে গতকালই সোনা জিতেছিল ভারতীয় মহিলা দল। এরপর আজ, শনিবার পুরুষদের হকিতে বিভাগেও সোনা জিতল ভারত। এদিন ফাইনালে কাকামিগাহারার অ্যাস্ট্রোটার্ফে মালয়েশিয়ার মুখোমুখি হন হরমনপ্রীতরা। ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগকে ঢাল করে এগোচ্ছিল মালয়েশিয়া দল। কিন্তু ভারতের মুর্হুমুর্হু আক্রমণে সেই রক্ষণে ফাটল দেখা দেয়। প্রথম কোয়ার্টারের ১১ মিনিটেই পেনাল্টিতে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। কিন্তু দুর্ভাগ্যক্রমে ম্যাচের ১৪ মিনিটে সেই গোল পরিশোধ করে দেয় মালয়েশিয়া দল। দ্বিতীয় কোয়ার্টারের ২৩ মিনিটে দুরন্ত গোল করেন যুগরাজ। এরপর ৪২ মিনিটে গোলের ব্যবধান আরও বাড়ান মিড ফিল্ডার হার্দিক। ৫৪ মিনিটে গোল করেন শীলানন্দ। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত।



