বেঙ্গালুরু, ২৫ সেপ্টম্বর: পানামার বিরুদ্ধে ঘরের মাঠে লড়াই করে ১-১ গোলে ম্যাচ ড্র করল ভারত। শুক্রবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আয়োজিত এই আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে প্রথমে এগিয়ে গিয়েও জয় অধরা রইল ভারতের। দুই দলের এটিই ছিল প্রথম লড়াই।

ম্যাচের প্রথমার্ধেই ভারতকে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস। ৪১ মিনিটে তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় সিজার ব্ল্যাকম্যানের দল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পানামা। ৬৮ মিনিটে ওমর ভ্যালেন্সিয়ার গোলে সমতা ফেরায় এই দল। এরপর ম্যাচের বাকি সময়ে দু’দলই গোলের সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বদলায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় লড়াই।
পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়েই ভারতের বড় আন্তর্জাতিক ফ্রেন্ডলি সিরিজ শুরু হল। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি হবে ভারত।