Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলের ব্যবধানে হারাল ভারত

এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দলের পাশাপাশি পুরুষদের হকি বিভাগেও সাফল্য অব্যাহত। আজ, বৃহস্পতিবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলের ব্যবধানে হারাল ভারতীয় হকি দল।

দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলের ব্যবধানে হারাল ভারত
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৮
Prefer us on Google

টোকিও, ২৪ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দলের পাশাপাশি পুরুষদের হকি বিভাগেও সাফল্য অব্যাহত। আজ, বৃহস্পতিবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলের ব্যবধানে হারাল ভারতীয় হকি দল। এর আগে তাঁরা হারিয়েছে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়াকেও। ফলে গ্রুপ এ-তে শীর্ষ স্থানেই রইল হরমনপ্রীত সিংয়ের দল। এদিনের ম্যাচে জোড়া গোল করেন অভিষেক এবং দিলপ্রীত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হওয়া এই ম্যাচে শুরু থেকেই আক্রমণ শুরু করে ভারতীয় দল। কার্যত দিশেহারা হয়ে যায় কোরিয়ার রক্ষণ বিভাগ।

Advertisement

ম্যাচের প্রথম কোয়ার্টারের ৪ মিনিটেই ভারতের হয়ে গোল করেন শিলানন্দ। ১০ মিনিটের মাথায় সেই ব্যবধানও আরও বাড়ে। গোল করেন সুখজিৎ। এরপর পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত। ২৬ মিনিটে গোল দেন দিলপ্রীত। প্রথম কোয়ার্টারে মোট ৪ গোল দেয় ভারত। দ্বিতীয়তে ১টি, তৃতীয়তে ২টি এবং চতুর্থ কোয়ার্টারে আরও ১টি গোল দেয় টিম ইন্ডিয়া। তবে তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারেও দক্ষিণ কোরিয়া অবশ্য ১টি করে গোল দেয়। ওই গোল দুটি করেন জেহো এবং ইয়ংবক। শেষে ৮-২ গোলের ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারায় ভারত। টিম ইন্ডিয়ার পরের ম্যাচ আগামী শনিবার জাপানের বিরুদ্ধে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ