Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

সোশ্যাল মিডিয়াতেও ঢুকে পড়তে পারে আয়কর দপ্তর!

দিন কয়েক ধরেই নতুন আয়কর বিল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রের দাবি, এর মাধ্যমে মূলত আয়কর সংক্রান্ত আইনের সরলীকরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতেও ঢুকে পড়তে পারে আয়কর দপ্তর!
  • ৭ মার্চ, ২০২৫ ০০:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: দিন কয়েক ধরেই নতুন আয়কর বিল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রের দাবি, এর মাধ্যমে মূলত আয়কর সংক্রান্ত আইনের সরলীকরণ করা হয়েছে। এরইমধ্যে জানা গিয়েছে, এই নয়া বিলে আয়কর দপ্তরের আধিকারিকদের বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কর সংক্রান্ত কোনও খুঁটিনাটি জানার জন্য করদাতাদের ইমেল, ট্রেডিং অ্যাকাউন্ট, ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও হানা দিতে পারেন তাঁরা। তাই সাধারণের ডিজিটাল প্রাইভেসি বা গোপনীয়তা কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Advertisement

বর্তমানে ১৯৬১ সালের আয়কর আইন জারি রয়েছে। এক্ষেত্রে আয়কর দপ্তরের আধিকারিকরা তদন্তে নেমে সংশিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন। এমনকী তাঁর বাড়িতে গিয়ে দরজা ভেঙেও তল্লাশি চালাতে পারেন। প্রয়োজনে বাড়িতে রাখা সিন্দুকের তালাও ভাঙতে পারেন। এবার তাঁরা ই-মেল সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়বেন। আর যদি কেউ পাসওয়ার্ড দিতে রাজি না হন, তাহলে ওই পাসওয়ার্ড ভেঙে তল্লাশি চালানোর ক্ষমতাও দেওয়া হচ্ছে তাঁদের। কারও ব্যক্তি পরিসরে এহেন হস্তক্ষেপ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ