Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনা: প্রতীকী কর্মবিরতিতে সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা

মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় আজ, শুক্রবার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট...

মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনা: প্রতীকী কর্মবিরতিতে সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা
  • ২৪ অক্টোবর, ২০২৫ ১০:১০
Prefer us on Google

মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় আজ, শুক্রবার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছেন। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই কর্মবিরতিতে হাসপাতালের আউটডোরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। যদিও হাসপাতালের আউটডোর এবং ইমার্জেন্সিতে অন্য ডাক্তাররা পরিষেবা দেবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে এদিন সকাল থেকেই হাসপাতালের আউটডোরের সামনে রোগীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রত্যেকের বক্তব্য, এখনও পর্যন্ত বুঝতে পারছিনা ডাক্তাররা বসবেন কিনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ