Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাছোড় বৃষ্টি, সপ্তাহ শেষে ফের বর্ষণের সম্ভাবনা

বর্ষা বিদায় নিলেও বৃষ্টি ছাড়ছে না। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ মঙ্গলবার যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাব রাজ্যে পড়বে কি না তা এখনও অনিশ্চিত।

নাছোড় বৃষ্টি, সপ্তাহ শেষে ফের বর্ষণের সম্ভাবনা
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষা বিদায় নিলেও বৃষ্টি ছাড়ছে না। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ মঙ্গলবার যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাব রাজ্যে পড়বে কি না তা এখনও অনিশ্চিত। কিন্তু আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহের একেবারে শেষে ২৫-২৬ অক্টোবর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হালকা ও মাঝারি মাত্রায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। উপকূল লাগোয়া দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলায় ২৪ তারিখও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, ওইসময় সমুদ্র থেকে জলীয় বাষ্প প্রবেশের পরিমাণ বৃদ্ধির জন্য বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। 

Advertisement

আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হলে এটির সম্ভাব্য গতিপ্রকৃতি আরও ভালোভাবে বোঝা যাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা। ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হওয়ার পর এটি পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হবে। বৃহস্পতিবারের মধ্যে এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর আসবে। এরপর গভীর নিম্নচাপটি কোন দিকে যাবে সেই ব্যাপারে কোনও পূর্বাভাস সোমবার সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দেয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ