Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হৈমন্তীর কণ্ঠে

সম্প্রতি ‘হৈমন্তীর কণ্ঠে’ সাংস্কৃতিক মহোৎসবের পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হল আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে।

হৈমন্তীর কণ্ঠে
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সম্প্রতি ‘হৈমন্তীর কণ্ঠে’ সাংস্কৃতিক মহোৎসবের পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হল আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। সঙ্গীত ও নৃত্যের মেলবন্ধনে এক অপরূপ অনুষ্ঠানের সাক্ষী থাকলেন দর্শক। হৈমন্তী রায়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, বাংলা ও হিন্দি আধুনিক গান, গজল ও লোকসঙ্গীতের আয়োজন ছিল। পাশাপাশি ছিল নানা কবিতার কোলাজ। লাইভ অর্কেস্ট্রার সুরে পরিবেশিত হয় ভারতীয় সঙ্গীতে বাঙালি সুরকারদের অনবদ্য সৃষ্টি। অর্কেস্ট্রায় বাঙালি সুরকারদের সুরের মূর্ছনায় সলিল চৌধুরী, আর ডি বর্মন, এস ডি বর্মন, সুধীন দাশগুপ্তর মতো দিকপাল সুরকারদের গানের সুর গ্রুপ ভায়োলিনে মন ভরিয়ে দেয়। পরিচালনায় ছিলেন কলকাতা ইয়ুথ অনসম্বলের অমিতাভ ঘোষ। মহোৎসবে নজর কাড়ে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। কত্থক থেকে ভরতনাট্যম— নানা স্বাদের শাস্ত্রীয় নৃত্য সমগ্র অনুষ্ঠানকে আলাদা মাত্রা দিয়েছে। গানে গানে স্মরণ করা হয় সদ্য প্রয়াত শিল্পী জুবিন গর্গকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ