Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

স্বস্তিতে করিশ্মা

আদালতে স্বস্তি পেলেন করিশ্মা কাপুর ও তাঁর দুই সন্তান। করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ তুঙ্গে।

স্বস্তিতে করিশ্মা
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• আদালতে স্বস্তি পেলেন করিশ্মা কাপুর ও তাঁর দুই সন্তান। করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ তুঙ্গে। জানা গিয়েছে, বিচ্ছেদের সময় খোরপোশ বাবদ সঞ্জয়ের থেকে ৭০ কোটি টাকা নিয়েছিলেন করিশ্মা। সে কারণে তিনি সম্পত্তির কানাকড়িও পাবেন না। সঞ্জয়ের বিপুল সম্পত্তির মালিকানা তাঁর মা রানি কাপুর ও দ্বিতীয় স্ত্রী প্রিয়া সচদেব পাবেন বলে। এরপরই বাবার সম্পত্তির ভাগ চেয়ে আদালতের দ্বারস্থ হয় করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান। করিশ্মা ও তাঁর সন্তানদের অভিযোগ, প্রিয়া সম্পত্তির দলিল জাল করেছেন। এবং নতুন দলিলের কোনো নথিও দেওয়া হয়নি করিশ্মা ও তাঁর সন্তানদের। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের তরফে বলা হয়, সঞ্জয়ের বিদেশের সমস্ত অ্যাকাউন্ট এবার থেকে নন অপারেশনাল থাকবে। অর্থাৎ প্রয়াত ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করতে পারবেন না প্রিয়া। করিশ্মার দুই সন্তানের ভবিষ্যতের অধিকার রক্ষায় এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ