Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আইনি জটিলতায়

আইনি জটিলতায়
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• আইনি জটিলতায় জড়াল রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর’। ট্রেলার লঞ্চের পরেই আলোচনা চলছিল, রণবীর অভিনীত চরিত্রটি শহিদ মেজর মোহিত শর্মার আধারে নির্মিত। যদিও পরিচালক আদিত্য ধর স্পষ্ট জানিয়েছিলেন, রণবীরের চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক। কোনও চরিত্রের আধারে নির্মিত নয়। তা সত্ত্বেও বিতর্ক পিছু হটল না। মেজরের পরিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁদের অভিযোগ, সিনেমা তৈরির আগে কোনও রকম অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি নির্মাতারা। আদালতে তাঁদের আর্জি, অবিলম্বে রণবীর অভিনীত ছবিটির মুক্তি স্থগিত করা হোক। সদ্য প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। ঘোষণার পর থেকেই ছবি ঘিরে উন্মাদনা রয়েছে। রণবীর ছাড়াও অভিনয় করছেন অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল প্রমুখ। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছবিটি। তবে আদালত কী নির্দেশ দেয়, তার উপর নির্ভর করছে ছবির ভবিষ্যৎ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ