টিউলিপ হলে সম্প্রতি অনুষ্ঠিত হল সৌম’স অ্যাকাডেমির অষ্টম বার্ষিকী অনুষ্ঠান। সহযোগিতার হাত বাড়িয়ে ছিল পি সি চন্দ্র গার্ডেন। কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সমবেত কন্ঠে নজরুল গীতি পরিবেশন করেন। এদিনের মূল আকর্ষণ ছিল ‘রাগে অনুরাগে কবি নজরুল’ শীর্ষক একটি গবেষণামূলক অনুষ্ঠান। সঙ্গীতে অংশ নেন সৌম্য বসু ও তাঁর কন্যা অস্মি বসু। সরোদে ছিলেন ডঃ রাজীব চক্রবর্তী এবং গ্রন্থনা ও উপস্থাপনায় সুজয়নীল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, ইন্দ্রাণী সেন প্রমুখ।



