Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন আঙ্গিকে

নতুন আঙ্গিকে
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কবিগুরুর অমরসৃষ্টি ‘আমার সোনার বাংলা’কে নতুন আঙ্গিকে ফুটিয়ে তুললেন জোনাকি মুখোপাধ্যায়। তাঁর কণ্ঠে এই গান সদ্য প্রকাশিত হল দেবজ্যোতি মিশ্র প্রোডাকশনের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাকি মুখোপাধ্যায়, সুরকার দেবজ্যোতি মিশ্র ও খ্যাতনামা বাউলশিল্পী গৌতম দাস বাউল। দেবজ্যোতি বলেন, ‘আমার সোনার বাংলা নতুনভাবে তৈরি করা বিরাট দায়িত্ব। শিকড় ফিরিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ।’ গায়িকা বলেন, ‘এই গান আমাদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কেবল পারফর্ম করছি বলেই গাইনি, ব্যক্তিগত আবেগও জড়িয়ে রয়েছে এই গানের সঙ্গে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ