• ইতিহাস নির্ভর ছবিতে কাজ করতে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। লক্ষ্মণ উতেকারের পরিচালনায় নারীকেন্দ্রিক একটি পিরিয়ড ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন নায়িকা। শোনা যাচ্ছে, দীনেশ বিজান প্রযোজিত এই ছবির জন্য সইসাবুদ সেরেছেন শ্রদ্ধা। চরিত্রের প্রয়োজনে তাঁকে শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ নিতে হবে বলে খবর। ইতিমধ্যে তার জন্য ওয়ার্কশপও শুরু করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছর নভেম্বরে শুরু হবে শ্যুটিং। আপাতত ছবির নাম ঠিক করা হয়েছে ‘ইটা’। মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে। লক্ষ্মণ পরিচালিত ‘ছাভা’ ছবিটি এ বছরের অন্যতম হিট। ফলে তাঁর পরের পরিচালনা নিয়ে আগ্রহ ছিল দর্শক মহলে।



