অভিনয়ে ফিরছেন ইমরান খান। দীর্ঘদিন বিরতিতে ছিলেন তিনি। তবে বর্তমানে তাঁর প্রত্যাবর্তনের জল্পনা চলছে। ‘ব্রেক কে বাদ’ খ্যাত পরিচালক দানিশ আসলাম জানিয়েছেন, তাঁর হাত ধরেই অভিনয়ে ফিরবেন আমির খানের ভাইপো। কয়েকদিন ধরেই আলোচনা চলছে। শীঘ্রই ঘোষণা হবে ছবির। এখনই গল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ছবিটি রোমান্টিক-কমেডি ঘরানার হবে বলে খবর।