Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইমরান-বুশরার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

তোষাখানা সংক্রান্ত দ্বিতীয় মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করল পাকিস্তানের একটি আদালত। বর্তমানে আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সেখানেই বসেছিল মামলার শুনানি।

ইমরান-বুশরার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ: তোষাখানা সংক্রান্ত দ্বিতীয় মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করল পাকিস্তানের একটি আদালত। বর্তমানে আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সেখানেই বসেছিল মামলার শুনানি। সবকিছু খতিয়ে দেখার পর ইমরান-বুশরার বিরুদ্ধে চার্জ গঠন করেন বিশেষ আদালতের বিচারপতি শাহরুখ অর্জুমন্দ। দু’জনেই অবশ্য তাঁদের বিরুদ্ধে আনা যবাতীয় অভিযোগ অস্বীকার করেছেন। আগামী ১৮ ডিসেম্বর সরকারপক্ষের আইনজীবীর সাক্ষীদের আদালতে হাজির থাকতে বলা হয়েছে। সেদিনই তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। চলতি বছরের ১৩ জুলাই এই মামলায় গ্রেপ্তার হন ইমরান ও বুশরা। ২৪ অক্টোবর অবশ্য ইমরান-পত্নীর জামিন মঞ্জুর করে ইসলামাবাদ হাইকোর্ট। তারপরেই জেলমুক্ত হন বুশরা। জামিন খারিজ করার আর্জি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। আবেদন পত্রপাঠ খারিজ করে দেয় আদালত। তদন্তকারী সংস্থা অভিযোগ করেছিল, আগে একাধিকবার শুনানিতে সশরীরে হাজির ছিলেন না ইমরানের স্ত্রী। বুশরার আইনজীবী পাল্টা জানান, তাঁর মক্কেল বৈধ কারণ ছাড়া কখনও শুনানিতে গরহাজির থাকেননি। এদিনও নিজের আইনজীবীকে নিয়ে শুনানিতে হাজির ছিলেন বুশরা। 
Advertisement
কী এই তোষাখানা ২ মামলা? এফআইএ-র অভিযোগ, এক রাষ্ট্রনেতার দেওয়া মূল্যবান গয়না কম দামে কিনেছিলেন ইমরান-বুশরা। এর জেরে রাজকোষের অনেক ক্ষতি হয়েছিল। গত মাসেই অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন ইমরানের আইনজীবী। তিনি দাবি করেছিলেন. ২০১৮ সালের তোষাখানা নীতি মেনে যাবতীয় উপহার কেনা হয়েছিল। প্রত্যেকটি উপহারের মূল্যায়ন করা হয়েছিল। অভিযোগ, ইমরানকে সমস্যায় ফেলতে সোহেব আব্বাসি নামে ওই ব্যক্তিকে বয়ান বদলাতে বাধ্য করা হয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ