Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইমরান খানের বিরুদ্ধে ১৪টি নতুন মামলা

আরও বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে আরও ১৪টি মামলা। গত ২৪ নভেম্বর ইমরান ও তাঁর দল পিটিআই সদস্যদের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ শুরু হয়। পিটিআইকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার দাবিও জানান তাঁরা।

ইমরান খানের বিরুদ্ধে ১৪টি নতুন মামলা
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ: আরও বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে আরও ১৪টি মামলা। গত ২৪ নভেম্বর ইমরান ও তাঁর দল পিটিআই সদস্যদের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ শুরু হয়। পিটিআইকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার দাবিও জানান তাঁরা। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় পাঁচজনের। তাঁদের  মধ্যে চারজন সেনা এবং বাকি একজন আন্দোলনকারী। ইসলামাবাদের সবথেকে সুরক্ষিত ‘রেড জোন’ ডি-চকে ঢোকার চেষ্টা করেন পিটিআই সমর্থকরা। ডি-চকে রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর অফিস, সুপ্রিম কোর্ট এবং সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। সেখানে হিংসা ছড়ানোর ঘটনায় ইমরানের বিরুদ্ধে ৬২টি মামলা আগেই দায়ের হয়েছিল। এবার আরও ১৪টি নতুন মামলা। এনিয়ে ইসলামাবাদ হাইকোর্টে রিপোর্ট দিয়েছে পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ