Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাবানার সঙ্গে ইমরানের প্রথম কাজ

ইমরান হাশমির ‘আওয়ারাপন’ পছন্দ করেছিলেন দর্শক। এই ছবির সিক্যুয়েল আসছে আগামী বছর। শোনা যাচ্ছে, এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেত্রী শাবানা আজমি

শাবানার সঙ্গে ইমরানের প্রথম কাজ
  • ২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইমরান হাশমির ‘আওয়ারাপন’ পছন্দ করেছিলেন দর্শক। এই ছবির সিক্যুয়েল আসছে আগামী বছর। শোনা যাচ্ছে, এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেত্রী শাবানা আজমি। এই ছবির হাত ধরে প্রথমবার শাবানার সঙ্গে কাজের সুযোগ পাবেন ইমরান। সূত্রের খবর, চরিত্রটি নাকি পছন্দ করেছেন শাবানা। তিনি রাজিও হয়েছেন এই সিনেমাটি করতে। তবে খাতায়-কলমে চুক্তি বাকি রয়েছে। তা হয়ে গেলেই শুরু করবেন ছবির কাজ। নীতিন কক্কর পরিচালিত ছবিটির শ্যুটিং আগামী বছর জানুয়ারির মধ্যে শেষ হতে পারে, পরিকল্পনা তেমনই। তারপর এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ইমরানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হক’। এখানে ইয়ামি গৌতমের সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক। এছাড়াও আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ নজর কেড়েছিলেন অভিনেতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ