Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬

স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কাজ

স্পায়ের মধ্যেই চলত বেআইনি কাজ! খবর পেয়েই শুক্রবার হরিয়ানার মহিলা কমিশন ও গুরুগ্রাম পুলিশের যৌথ অভিযানে পর্দাফাঁস

স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কাজ
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০২
Prefer us on Google

গুরুগ্রাম, ১৯ সেপ্টেম্বর: স্পায়ের মধ্যেই চলত বেআইনি কাজ! খবর পেয়েই শুক্রবার হরিয়ানার মহিলা কমিশন ও গুরুগ্রাম পুলিশের যৌথ অভিযানে পর্দাফাঁস। ঘটনায় মোট ৫০ জনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে প্রায় ৩০ জন মহিলা এবং বাকিরা সকলেই পুরুষ। সূত্রের খবর, এদিন রাত ১০টা থেকে শুরু করে প্রায় ৫ ঘণ্টা গুরুগ্রামের স্যাফায়ার ৯০ মলে একযোগে ১৮টি স্পা সেন্টারে এই অভিযান চালানো হয়। পুলিশের দাবি, এর মধ্যে ৮টি স্পা সেন্টারে বেআইনি কাজের প্রমাণও মিলেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযানে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন ডিজিটাল নথি ও কাগজপত্র গুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে স্পা সেন্টারগুলির কর্মকর্তাদের কী ভূমিকা ছিল এবং কীভাবে এই নেটওয়ার্কটি চলত, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ