Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংলিশবাজারে পুণ্যার্থী বোঝাই গাড়ি উল্টে ১৭ জন জখম

গঙ্গাস্নান সেরে ফেরার পথে পুণ্যার্থী বোঝাই গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানা এলাকার দামোদরপুরে। দুর্ঘটনায় অন্তত ১৭ জন জখম হয়েছেন। স্থানীয় এবং পুলিস সূত্রে জানা গিয়েছে, উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুণ্যার্থীদের গাড়িটি।

ইংলিশবাজারে পুণ্যার্থী বোঝাই গাড়ি উল্টে ১৭ জন জখম
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: গঙ্গাস্নান সেরে ফেরার পথে পুণ্যার্থী বোঝাই গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানা এলাকার দামোদরপুরে। দুর্ঘটনায় অন্তত ১৭ জন জখম হয়েছেন। স্থানীয় এবং পুলিস সূত্রে জানা গিয়েছে, উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুণ্যার্থীদের গাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, মাঘী পুর্ণিমায় ঝাড়খণ্ডের রাজমহল ঘাটে পুণ্যস্নান করতে গিয়েছিল মালদহের হবিবপুরের কয়েকটি পরিবার। স্নান সেরে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। এদিন দুর্ঘটনার খবর পেয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে জখমদের দেখতে যান জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া ও ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। জেলাশাসক বলেন, ১৭ জন পুণ্যার্থী জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের চোট গুরুতর। চিকিৎসকরা তাঁদের চিকিৎসা করছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ