Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

ই-কেওয়াইসি না করায় ময়নাগুড়িতে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা

গ্যাস নিতে এসে ঘুরে যেতে হচ্ছে গ্রাহকদের। ডিস্ট্রিবিউটারের কাছে এসেও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার। কিছুদিন ধরে ময়নাগুড়িতে এই সমস্যা চলছে। একাধিকবার মাইকিং এবং ফোন করার পরেও উপভোক্তারা ই-কেওয়াইসি না করায় বিপদে পড়েছেন।

ই-কেওয়াইসি না করায় ময়নাগুড়িতে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: গ্যাস নিতে এসে ঘুরে যেতে হচ্ছে গ্রাহকদের। ডিস্ট্রিবিউটারের কাছে এসেও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার। কিছুদিন ধরে ময়নাগুড়িতে এই সমস্যা চলছে। একাধিকবার মাইকিং এবং ফোন করার পরেও উপভোক্তারা ই-কেওয়াইসি না করায় বিপদে পড়েছেন। গ্যাস সিলিন্ডার নিতে এসে ঘুরে যেতে হচ্ছে। ই-কেওয়াইসি করে নেওয়ার জন্য  একাধিকবার ফোন করার পরও অনেকেই আঙ্গুলের ছাপ দিয়ে যাননি। ৩০ শতাংশের বেশি গ্রাহক এখনও ই-কেওয়াইসি না করায়  ডিস্ট্রিবিউটরের কাছে সিলিন্ডার কম আসছে। 
Advertisement
এক গ্যাস কোম্পানির ময়নাগুড়ির ডিস্ট্রিবিউটর সুপ্রিয় মুকসুদ্দি বলেন, আমরা ময়নাগুড়ির বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। প্রত্যেককে বলেছি, আধার কার্ড নিয়ে আসবেন এবং আঙ্গুলের ছাপ দিয়ে যাবেন। সরকারি নিয়ম অনুযায়ী গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। সেই নিয়ম মানতে হবে। আমার এখানে ৩০ শতাংশের উপর গ্রাহক ই-কেওয়াইসি করাননি। এরফলে তাদের সমস্যা হচ্ছে। এটা না করা থাকলে গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে না। অনেকেই গ্যাস বুক করার পর কোড নম্বর দিতে পারছেন না। এর ফলেও সমস্যা হচ্ছে। সে কারণে আমরা অফিস থেকে সবরকম সহযোগিতা করছি। আমরা বলে দিচ্ছি ই-কেওয়াইসি করার জন্য। এরপরও অনেক গ্রাহক নিজেরা আসছেন না অফিসে। স্বাভাবিকভাবেই তারা গেছে সিলিন্ডার পাচ্ছেন না। 
সামন্ত দত্ত নামে এক গ্রাহক বলেন, আমি ই-কেওয়াইসি করিনি বলে শনিবার গ্যাসের সিলিন্ডার নিতে এসে ঘুরে যেতে হয়েছে। তবে আধার কার্ড নিয়ে এসে করে যাব। আমি জানতে পারলাম ই-কেওয়াইসি না করলে সিলিন্ডার পাওয়া যাবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ