Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইজরায়েলের নতুন সেনাপ্রধান ইয়াল জামির

ইজরায়েলের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হল ইয়াল জামিরকে। তাঁর নাম ঘোষণা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইজরায়েলের নতুন সেনাপ্রধান ইয়াল জামির
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জেরুজালেম, ২ ফেব্রুয়ারি: ইজরায়েলের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হল ইয়াল জামিরকে। তাঁর নাম ঘোষণা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল অর্থাৎ শনিবারই প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছিল। বলা হয়েছিল, জেনারেল হালেভির পদত্যাগের প্রায় দু’সপ্তাহ পর ইজরায়েল সেনাবাহিনীর প্রধান হিসেবে ইয়াল জামিরকে নিয়োগ করা হচ্ছে। ৫৯ বছরের জামির ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত সেনার ডেপুটি চিফ অব স্টাফের পদে কর্মরত ছিলেন। এমনকী তিনি সাউদার্ন কমান্ডের প্রধান হিসেবেও কাজ করেছেন। সেই সময় তিনি ইজরায়েলের ভূখণ্ডে বহু গোপন সুড়ঙ্গের হদিশ পান। একে একে সেগুলিকে বন্ধ করে অনুপ্রবেশ রোধে সমর্থ হয়েছিলেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক সচিবও ছিলেন জামির। উল্লেখ্য, জেনারেল হালেভি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দু’দিন পর অর্থাৎ ২১ জানুয়ারি পদত্যাগ করেছিলেন। একইসঙ্গে পদত্যাগ করেছিলেন মেজর জেনারেল ফিঙ্কেলম্যানও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ