Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি ঘোষণা

১৫ মাস ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলার পর গাজা নিয়ে যুদ্ধবিরতিতে রাজি হল ইজরায়েল ও প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী। আগামী রবিবার থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে বলে ঘোষণা করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুল রহমান।

ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি ঘোষণা
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দোহা: ১৫ মাস ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলার পর গাজা নিয়ে যুদ্ধবিরতিতে রাজি হল ইজরায়েল ও প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী। আগামী রবিবার থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে বলে ঘোষণা করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুল রহমান। তিনি জানিয়েছেন, দু’পক্ষের চুক্তি অনুযায়ী, প্যালেস্তাইনে বন্দি ৩৩ জনকে ছাড়তে চলেছে হামাস। অন্যদিকে, কয়েকশো বন্দিকে ছেড়ে দিতে চলেছে ইজরায়েলও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মিশর। ইজরায়েল ও হামাসের সংঘর্ষে এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণ গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ