Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

আইআইটি-আইএসএমের হস্টেলে পড়ুয়ার মৃতদেহ

ফের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানে অকাল মৃত্যু পড়ুয়ার। এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের ধানবাদে আইআইটি-ইন্ডিয়ান স্কুল অব মাইনস (আইএসএম)। বৃহস্পতিবার সকালে এই প্রতিষ্ঠানের হস্টেলের শৌচাগারে ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের এক পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়।

আইআইটি-আইএসএমের হস্টেলে পড়ুয়ার মৃতদেহ
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

ধানবাদ: ফের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানে অকাল মৃত্যু পড়ুয়ার। এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের ধানবাদে আইআইটি-ইন্ডিয়ান স্কুল অব মাইনস (আইএসএম)। বৃহস্পতিবার সকালে এই প্রতিষ্ঠানের হস্টেলের শৌচাগারে ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের এক পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে, মৃত ছাত্র আদতে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। তাঁর নাম তন্ময় প্রজাপতি (২১)। আইআইটি-আইএসএসের নিরাপত্তা আধিকারিক রাম মনোহর জানিয়েছেন, অ্যাকোয়ামেরিন হস্টেলের দশতলায় থাকতেন তন্ময়। সকাল পৌনে দশটা নাগাদ শৌচাগারের দরজা ভেঙে ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ