Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের নেতৃত্ব দেবে আইআইটি খড়্গপুর, আজ উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক

এবার আইআইটি খড়্গপুর নেতৃত্ব দেবে রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকে। শিক্ষক ও পড়ুয়াদের প্রশিক্ষণ, গবেষণা এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা দেবে রাজ্য তথা দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানটি।

সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের  নেতৃত্ব দেবে আইআইটি খড়্গপুর, আজ উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার আইআইটি খড়্গপুর নেতৃত্ব দেবে রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকে। শিক্ষক ও পড়ুয়াদের প্রশিক্ষণ, গবেষণা এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা দেবে রাজ্য তথা দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানটি। আজ, বুধবার নিউটাউনে আইআইটি রিসার্চ পার্কে এ নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্যের নয়টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিনিধিরা। থাকবেন শিক্ষাসচিব বিনোদ কুমার এবং আইআইটির অধিকর্তা সুমন চক্রবর্তীও। এছাড়া থাকবেন উচ্চশিক্ষা দপ্তরের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। 

Advertisement

এ প্রসঙ্গে সুমনবাবু বলেন, ‘হাব অ্যান্ড স্পোক মডেলে এই কলেজগুলি আইআইটি খড়্গপুরের সঙ্গে যুক্ত হতে পারে। প্রশিক্ষণ, গবেষণা এবং কর্মসংস্থানে আইআইটির পরিকাঠামো, গবেষণাকেন্দ্র এবং শিক্ষকদের সহায়তা পাবে তারা। তবে, এ নিয়ে বৈঠকের পরে শিক্ষাসচিবই বিস্তারিত বলবেন বলে তিনি জানান।’ এর আগে বিভিন্ন ডিগ্রি কলেজকেও অন্য একটি নামী কলেজের অধীনে এনে হাব অ্যান্ড স্পোক মডেলে পঠনপাঠন, গবেষণা, পরিকাঠামো, শিক্ষক এবং পড়ুয়া বিনিময়ের উদ্যোগ হয়েছিল। তবে, তা সঠিকভাবে কার্যকর হয়নি। এর আগে আইআইটিকে রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নতিতে ব্যবহারের জন্যও কোনো জোরদার পরিকল্পনা হয়নি। তাই এই ভাবনা কার্যকর হলে কলেজগুলি এবং সর্বোপরি রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা উপকৃত হবেন বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। সুমনবাবু দায়িত্ব নেওয়ার পরে তিনিও এ ধরনের কাজে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ