Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিদায় নিলেন ইগা সুইয়াটেক

প্যারিস: ফরাসি ওপেনে নক্ষত্রপতনের ধারা অব্যাহত। তালিকায় নতুন সংযোজন ইগা সুইয়াটেক। রবিবার রোলাঁ গারোয় দৌড় থামল পোল্যান্ডের তরুণীর। চতুর্থ...

বিদায় নিলেন ইগা সুইয়াটেক
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

Advertisement

প্যারিস: ফরাসি ওপেনে নক্ষত্রপতনের ধারা অব্যাহত। তালিকায় নতুন সংযোজন ইগা সুইয়াটেক। রবিবার রোলাঁ গারোয় দৌড় থামল পোল্যান্ডের তরুণীর। চতুর্থ রাউন্ডের ম্যাচে ইউক্রেনের মার্তা কিস্তিউকের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন তৃতীয় বাছাই তারকা। হারলেন ৫-৭, ১-৬ স্ট্রেট সেটে। স্কোরবোর্ড বলে দিচ্ছে সুইয়াটেক ধোপে টিকতে পারেননি। প্যারিসের গরম ও মার্তার পাওয়ার টেনিসের সামনে অসহায় দেখাচ্ছিল পোলিশ তারকাকে। ম্যাচে মোট ছ’বার সার্ভিস খোয়ান সুইয়াটেক। প্রথম সার্ভিস থেকে পয়েন্ট পেয়েছেন মাত্র ৪৩ শতাংশ। এখানেই শেষ নয়। নিজের সার্ভিসে পাঁচবার ডাবল ফল্টও করেন তিনি।
চলতি আসর থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছেন জানিক সিনার, নোভাক জকোভিচ, কোকো গফের মতো তারকা। এবার সেই তালিকায় নাম যুক্ত হল সুইয়াটেকের। এদিকে, চতুর্থ রাউন্ডের বাধা টপকালেন এলিনা ভিতোলিনা। সুইৎজারল্যান্ডের বেলিন্ডা বেনসিচকে ৪-৬, ৬-৪, ৬-০ সেটে হারালেন সপ্তম বাছাই তারকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ