Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লাইসেন্স রিনিউ না করলে বন্দুক থাকবে সরকারের কাছেই

লাইসেন্স রিনিউ না করলে বন্দুক থাকবে সরকারের কাছেই
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনের পর দিন বন্দুকের লাইসেন্স পুনর্নবীকরণ বা রিনিউ না করলে তা সরকারের ঘরেই জমা থাকবে। সহজে ফেরত পাওয়ার উপায় নেই। একটি মামলায় এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।  সরকারের ঘরে জমা করা বন্দুক ফেরত পেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, লাইসেন্স রিনিউয়ের আবেদন করা সত্ত্বেও বন্দুক ফেরত দেওয়া হচ্ছে না। কিন্তু কলকাতা পুলিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের তরফে আদালতে রিপোর্ট দিয়ে জানানো হয়, ২০১০ সালের পর শেষবার লাইসেন্স রিনিউয়ালের আবেদন জানানো হয় ২০২৩ সালে। এর মাঝে একাধিকবার মামলাকারীকে সুযোগ দেওয়া হয়েছিল। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, যেহেতু দীর্ঘ সময় লাইসেন্সটি রিনিউ করা হয়নি তাই মামলাকারীর আবেদন গ্রহণযোগ্য নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ