Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইঁদুর ঠেকানোর তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

ইঁদুর ঠেকানোর তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: লোকে বলবে, এ হল ভাগ্যের মার। ধান জমিতে ইঁদুর ঠেকানোর জন্য বাড়ির কর্তা যে জি আই বৈদ্যুতিক তার লাগিয়েছিলেন, পা পিছলে সেই তারেই পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। মৃতের নাম বাসুদেব নস্কর (৫২)। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কুলতলির জালাবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের পূর্ব গাবতলায়। পুলিস এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার পর পঞ্চায়েত থেকে এলাকার মানুষদের সতর্ক করা হয়, চাষের জমিতে বৈদ্যুতিক তার যাতে না দেওয়া হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ