Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

অভিমানী নেতাদের চিহ্নিত করুন, বঙ্গ বিজেপিকে নির্দেশ শীর্ষ নেতৃত্বের

বঙ্গ বিজেপি সেভাবে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা জন বারলার দলত্যাগকে মোটেও হাল্কাভাবে নিচ্ছে না দিল্লির শীর্ষ নেতৃত্ব।

অভিমানী নেতাদের চিহ্নিত করুন, বঙ্গ বিজেপিকে নির্দেশ শীর্ষ নেতৃত্বের
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বঙ্গ বিজেপি সেভাবে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা জন বারলার দলত্যাগকে মোটেও হাল্কাভাবে নিচ্ছে না দিল্লির শীর্ষ নেতৃত্ব। অভ্যন্তরীণ মূল্যায়নে বিজেপির কেন্দ্রীয় পার্টি একপ্রকার নিশ্চিত, বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে এর প্রভাব সংগঠনের উপর পড়বেই। এহেন ঘটনাকে রীতিমতো ‘সিরিয়াস’ নজরে দেখার জন্যই বঙ্গ বিজেপির কাছে বার্তা পাঠানো হয়েছে। শনিবার বিজেপি সূত্রে এই খবর জানানো হয়েছে। জানা যাচ্ছে, ওই বার্তায় বঙ্গ বিজেপির উদ্দেশে স্পষ্টই বলা হয়েছে, এমন দলত্যাগের কারণ কী, তা খুঁজে বের করতে হবে। শুধুমাত্র কারণ খুঁজে বের করাই নয়। বঙ্গ বিজেপির ‘অভিমানী’ নেতাদের চিহ্নিত করতে হবে। তাঁদের সঙ্গে অবিলম্বে যোগাযোগের প্রক্রিয়া শুরু করতে হবে। ‘অভিমানী’ নেতাদের সঙ্গে কথা বলতে হবে। এবং অবশ্যই তাঁদের সক্রিয়ভাবে পার্টির কাজে ব্যবহার করতে হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ