Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

উঠে গেল আইসিটি শিক্ষকদের বিকাশ ভবন অবরোধ কর্মসূচি

স্কুলশিক্ষা মন্ত্রীর সঙ্গে দু’দফা বৈঠকের পর অবশেষে উঠল চুক্তিভিত্তিক আইসিটি কম্পিউটার প্রশিক্ষকদের বিকাশ ভবন অবরোধ।

উঠে গেল আইসিটি শিক্ষকদের বিকাশ ভবন অবরোধ কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলশিক্ষা মন্ত্রীর সঙ্গে দু’দফা বৈঠকের পর অবশেষে উঠল চুক্তিভিত্তিক আইসিটি কম্পিউটার প্রশিক্ষকদের বিকাশ ভবন অবরোধ। সোমবার সকাল থেকে বিকাশ ভবন অবরোধ করে রেখেছিলেন তাঁরা। রাতভর সেখানেই ছিলেন হাজার তিনেক প্রশিক্ষক। শেষ পর্যন্ত স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ তাঁদের তিন থেকে ছ’মাসের মধ্যে সরাসরি সরকারের অধীনে আনার প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হল বলে দাবি আন্দোলনকারীদের। এর ফলে সার্ভিস ব্রেক যাতে না হয়, তার জন্য আপাতত এজেন্সির অধীনেই চাকরি করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মঙ্গলবার রাত ৮টা থেকে অবস্থান উঠতে শুরু করে। এদিন বিকাল ৫টা নাগাদ বৈঠক শুরু হয়। এক-দেড় ঘণ্টা বৈঠক চলে। বেরিয়ে এসে শিক্ষক প্রতিনিধিরা বলেন, ‘মন্ত্রী জানিয়েছেন যে বিষয়টি তাঁর হাতে নেই। কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগ এবং অর্থ দপ্তরের অনুমতি প্রয়োজন।’ সেখানে গিয়ে তাঁরা যাতে কথা বলতে পারেন, সেই ব্যবস্থার আশ্বাসও দেন। মন্ত্রী অভিযোগ করেন, এজেন্সিগুলি কৌশল করে বরখাস্তের চিঠি পাঠিয়েছে প্রশিক্ষকদের, যাতে তারাই ফের টেন্ডার পায়। তবে এই আলোচনায় সন্তুষ্ট না হয়ে অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা।  তখন ফের একদফা বৈঠক হয়। তারপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় অবরোধ ওঠে। এই শিক্ষকদের এজেন্সির মাধ্যমে স্কুলে নিয়োগ করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ওয়েবেল। ২১ সেপ্টেম্বর তাঁদের কাজের মেয়াদ শেষ হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ