মা-বাবারা চান তাদের অপূর্ণ ইচ্ছে সন্তানের ওপর চাপিয়ে দিতে। এই বহুচর্চিত বিষয়কে কেন্দ্র করে অভিনেতা, পরিচালক তথা প্রযোজক সুজয় মুখোপাধ্যায় তৈরি করেছেন ‘হুনার’। সম্প্রতি অনুষ্ঠিত ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কম্পিটিশন অন ইন্ডিয়ান শর্ট ফিল্মস বিভাগে দেখানো হল এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রোহিত বোস রায়, মধুরিমা তুলি এবং বিধান শর্মা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী কঙ্কনা ঘোষ। সুজয়ের ‘বলো মা কালী কি জয়’তে রয়েছেন তিনি।



