• নিজের ছবির সমালোচনা করলেন ইব্রাহিম আলি খান। খুশি কাপুরের সঙ্গে ‘নাদানিয়াঁ’ নামক একটি ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন সইফ আলি খানের পুত্র। যদিও সমালোচক-দর্শক মহলে ব্যাপক কটাক্ষের মুখে পড়তে হয় এই সিনেমাকে। এবার নিজের মুখেই এই ছবিকে ‘খারাপ’ বললেন ইব্রাহিম। সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমার অভিনয়ের আত্মপ্রকাশ নিয়ে অনেকেই অপেক্ষা করছিলেন। তবে নাদানিয়াঁ মুক্তির পর সেই উত্তেজনা একেবারে তলানিতে। আমাকে অনেক ট্রোল করা হয়েছে। আমিও সকলের সামনে একটা জিনিস স্বীকার করতে চাই, সিনেমাটা সত্যিই খারাপ।’ তিনি আরও বলেন, ‘অনেকে সিনেমাটা না দেখেই ট্রোলে যোগ দিয়েছিলেন। একটা কথাই বলতে চাই, ভবিষ্যতে যদি ব্লকবাস্টার উপহার দিই, সেক্ষেত্রে একইরকম উন্মাদনা চাই।’



