Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বললি যে গুলি করব, কোথায় আছিস’! অভিযুক্তের বাড়ি গিয়ে চ্যালেঞ্জ বিধায়কের, নারায়ণপুরে বিতর্ক

গান পয়েন্টে রেখে বিজেপির এক কর্মীকে নাকি মারধর করা হয়েছিল। বিধায়ক পীযূষ কানোরিয়াকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছিল ওই যুবক।

‘বললি যে গুলি করব, কোথায় আছিস’! অভিযুক্তের বাড়ি গিয়ে চ্যালেঞ্জ বিধায়কের, নারায়ণপুরে বিতর্ক
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গান পয়েন্টে রেখে বিজেপির এক কর্মীকে নাকি মারধর করা হয়েছিল। বিধায়ক পীযূষ কানোরিয়াকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছিল ওই যুবক। এই ঘটনার পরই অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে চ্যালেঞ্জ জানালেন বিধায়ক। পীষূষবাবু তার বাড়ির নীচ থেকে ডাকতে থাকেন—কই আজাদ আয়, কোথায় আছিস। বললি যে গুলি করব। এসেছি তোর বাড়িতে! ততক্ষণে অবশ্য অভিযুক্ত যুবক পালিয়ে গিয়েছে। তবে, বিধায়ক যাওয়ার পরই বিজেপি কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত আজাদের বাড়িতে ভাঙচুরও চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা রাজারহাটের নারায়ণপুরের মেঠোপাড়ায়। আরও কয়েকজন বিরোধী বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে কার্যত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ও র‌্যাফ পৌঁছ উত্তেজনা সামাল দেয়। পীযূষ বলেন, ‘আজাদ’ গান পয়েন্টে রেখে রাজেশ নামে আমাদের এক কর্মীকে মারধর করেছিল। ওকে বলে, তোর কোন বাবা আছে ডেকে নিয়ে আয়। তোর বিধায়ক? ওর টিকিট কেটে দেব। ‘আজাদের’র বাড়ি থেকে মেশিন-গুলিও পাওয়া গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ