Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএলে ম্যাচ গড়াপেটা করেছি, দাবি ক্রিকেটারের

আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ নতুন নয়। তবে সেই কালো অধ্যায় পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে কোটিপতি লিগ

আইপিএলে ম্যাচ গড়াপেটা করেছি, দাবি ক্রিকেটারের
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ নতুন নয়। তবে সেই কালো অধ্যায় পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে কোটিপতি লিগ। কিন্তু নতুন করে গড়াপেটার অভিযোগ সামনে আসায় পড়ে গিয়েছে শোরগোল। কারণ, গড়াপেটার সঙ্গে যুক্ত ক্রিকেটারই যাবতীয় তথ্য সামনে এনেছেন। নাগাল্যান্ডের হয়ে রনজি খেলা রাচিত ভাটিয়া গোপন ভিডিয়োয় জানিয়েছেন, চেন্নাই সুপার কিংসের এক ক্রিকেটারের সাহায্য নিয়ে তিনি গড়াপেটা করেছিলেন। বিনিময়ে ম্যাচ পিছু পেয়েছিলেন ৬০ লক্ষ টাকা। ৫টি ম্যাচের তথ্য বিক্রি করে তিনি মোট ৩ কোটি টাকা পেয়েছিলেন। শুধু আইপিএল নয়, দিল্লি প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের ওই ক্রিকেটারের সঙ্গেই যোগসাজশে ম্যাচের তথ্য বিক্রি করেও মোটা অর্থ রোজগারের কথা জানিয়েছেন রাচিত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ