Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘পুজোর সময় ডায়েট করি না’

পুজো আসছে, এই ব্যাপারটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আকাশে বাতাসে পুজো পুজো আমেজ তৈরি হলেই মন ভালো হয়ে যায়। চারদিকে কেমন একটা পুজো পুজো গন্ধ লেগে থাকে।

‘পুজোর সময় ডায়েট করি না’
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুজো আসছে, এই ব্যাপারটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আকাশে বাতাসে পুজো পুজো আমেজ তৈরি হলেই মন ভালো হয়ে যায়। চারদিকে কেমন একটা পুজো পুজো গন্ধ লেগে থাকে। পুজোর জন্য প্রচুর প্রস্তুতি চলতে থাকে। তবে আলাদা করে পুজোর শপিংয়ের আনন্দ এখন আর নেই। সারা বছরই নানা অনুষ্ঠানের জন্য কেনাকাটা চলতেই থাকে। নতুন পোশাক কেনা হলে আমি আবার ফেলে রাখতে পারি না। পরে ফেলি। পুজোর জন্য বেশ কিছু এথনিক ড্রেস কেনার পরিকল্পনা রয়েছে। আমার কাছে পুজো মানেই ঐতিহ্য, সাবেকি সাজ। আর শাড়িতেই নারীকে সবথেকে বেশি ভালো লাগে। সারা বছর কাজের সূত্রে প্রচুর সাজগোজ করতে হয়। সেখানে সব সময় তো শাড়ি পরি না। কিন্তু, পুজোর সময় আমি বেছে নেব শাড়ি। বাড়িতে পুজো দিয়ে আমার দুর্গাপুজো শুরু হয়। তারপর বেশ কিছু 

Advertisement

পুজোর কাজ থাকে। তার মধ্যে ছবি রিলিজ অন্যতম। সপ্তমী পর্যন্ত কাজের চাপ থাকে। তারপরের সময়টা পুরো পরিবারের জন্য। পুজো মানেই নিখাদ আনন্দ। প্রচুর খাওয়া দাওয়া। বন্ধুদের সঙ্গে আড্ডা। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। অষ্টমীর অঞ্জলি আর ভোগ ছাড়া আমার পুজো সম্পূর্ণ হয় না। পুজোর সময় কোনও ডায়েট করি না। পুজোতে কলকাতা ছাড়া ভাবতেই পারি না। এ বছরও পুজোতে কলকাতাতেই থাকব। পুজোর পরে একটু ছুটি নেব। বেড়াতে যাওয়ার ইচ্ছে রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ