Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল জিতিয়ে প্রাপ্য মর্যাদা পাইনি, অভিমানী শ্রেয়স আয়ার

আইপিএল জিতিয়ে প্রাপ্য মর্যাদা পাইনি, অভিমানী শ্রেয়স আয়ার
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: গত বছর তাঁর নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তবুও তাঁকে ধরে রাখা হয়নি। এই প্রসঙ্গে অভিমানের সুর শ্রেয়সের গলায়, ‘আইপিএল জেতার পর প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পাইনি। তবে দিনের শেষে কেউ দেখুক আর নাই দেখুক, নিজের কাজটা মন দিয়ে করে চলাই আসল। আর সেটাই করি।’ আসন্ন আইপিএলে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন শ্রেয়স। ১৬ মার্চ তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং শাহরুখ খানদের কার্যত খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তারকা ব্যাটসম্যান। 

Advertisement

তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের খুশিই শ্রেয়সের চোখেমুখে স্পষ্ট। অধিনায়ক রোহিত শর্মা তাঁকে চিহ্নিত করেছেন ‘নীরব নায়ক’ হিসেবে। ৩০ বছর বয়সির মতে, ‘দুবাইয়ের উইকেটে ব্যাট করা সহজ ছিল না। বিশেষ করে সিঙ্গলস নেওয়া ছিল খুব কঠিন। বোলাররা নিখুঁত নিশানায় ক্রমাগত বল করে যাচ্ছিল। কিন্তু নিজের উপর বিশ্বাস হারাইনি। যে পরিস্থিতিতেই নামি  না কেন, কাজটা শেষকরে আসব— জ্বলন্ত আস্থা ছিল আমার ক্ষমতায়। ক্রমাগত ব্যর্থতা ও বাদ পড়াই আমাকে এমন মানসিক কাঠিন্য এনে দিয়েছে।’
 উপচে পড়া উচ্ছ্বাস আর দু’কুল ছাপিয়ে পড়া ভালোবাসা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় ক্রিকেটারদের এভাবেই সাদরে অভ্যর্থনা জানালেন ক্রিকেটপ্রেমীরা। টিম ইন্ডিয়ার সদস্যরা অবশ্য সবাই একসঙ্গে দেশে ফেরেননি। রোহিত শর্মা, শ্রেয়স আয়াররা সোমবার গভীর রাতে পা রাখেন মুম্বই বিমানবন্দরে। তখনও সেখানে শয়ে শয়ে হাজির মানুষ। প্রধান কোচ গৌতম গম্ভীর, পেসার হর্ষিত রান আসেন নয়াদিল্লিতে। বিরাট কোহলি আবার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে টিম হোটেলে দল ফেরার পরই বেরিয়ে পড়েন। আইপিএলের আগে মাত্র সপ্তাহ খানেকের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। সামনে যে মাস দুয়েকের হাড়াভাঙা পরিশ্রম রয়েছে।
কারও কারও কাছে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় হয়ে উঠেছে অনেক কিছুর জবাব। শ্রেয়স আয়ার যেমন। ২০২৩ ওডিআই বিশ্বকাপের পর চোট-আঘাত, সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বাদ পড়া, জাতীয় দলের দরজা বন্ধ হওয়া— কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছেন মুম্বইকর। কিন্তু হাল ছাড়েননি। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে মুম্বইয়ে ফেরার পর ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস সেজন্যই স্পর্শ করছে তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ২৪৩ রান। দলের হয়ে সবচেয়ে বেশি রান এসেছে শ্রেয়সের ব্যাটেই। সাদা ব্লেজারে ট্রফির সামনে নাচতে থাকা তাঁর ভিডিয়ো এখন ভাইরাল। কতটা সন্তুষ্টির এই ট্রফি জয়? তাঁর উত্তর, ‘কোথায় ভুল হচ্ছে, তা খুঁটিয়ে দেখেছি আমি। কী করা উচিত, তা নিয়ে ভেবেছি। ফিটনেসে জোর দিয়েছি। ট্রেনিংয়ে নিজের স্কিল বাড়ানোয় ঘাম ঝরিয়েছি। এই আসরে নিজের পারফরম্যান্সে খুশি। কঠিন পরিস্থিতি যেভাবে সামলেছি, নিজের উপর আস্থা রেখেছি, তাতে সন্তুষ্ট।’

Advertisement
সম্পর্কিত সংবাদ